এল্ডারলি সাপোর্ট এট হোম ( Elderly Support at Home ) :
বাসা-বাড়িতে ষাটোর্ধ্ব বা সত্তরোর্ধ্ব পিতামাতা বা আপনজন কেউ থাকলে রোগ-ব্যাধির ঝামেলা প্রায়ই লেগে থাকে৷ টুকটাক উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস তো আছেই, হার্ট বা কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ঘুমের ব্যঘাত, নার্ভের সমস্যা, সঙ্গে বয়সজনিত আরও কিছু শারীরিক সমস্যা৷ আর এই বয়সে অবসরজীবনে একঘেয়েমি নিয়ে আসে অবসাদ৷ যৌবনের সোনালি দিনগুলোর কথা ভেবে ছোট দীর্ঘনিঃশ্বাস তো পড়বেই । শরীরিক-মানসিক এই যুগপৎ সমস্যায় জর্জরিত হয়ে বয়স্করা খোঁজেন সাহচর্যের হাত৷ চিকিৎসার পাশাপাশি বয়স্কদের যত্ন ও সঙ্গ দেওয়াই জরুরি৷এবার আসি মানসিক শূন্যতার প্রসঙ্গে৷ ৬০ বছরের একজন মানুষ অবসর নেওয়ার পরে তাঁর কাছে প্রায় আট থেকে দশ ঘন্টা ফাঁকা সময় থাকে৷ ছেলেমেয়েরাও হয়তো নিজেদের সাংসারিক জীবনে কিংবা ব্যবসা-বাণিজ্য, চাকুরী-বাকুরী নিয়ে ব্যস্ত থাকে ৷ তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য কেউ ই থাকেনা ৷অবসর বা ফাঁকা সময়ে ডিপ্রেশন গ্রাস করাটাই স্বাভাবিক ৷ এই সময় একটু খেয়াল রাখলেই তাঁদেরকে ভাল রাখা সম্ভব৷ নিয়মিত ওষুধ, কাউন্সেলিং ও সাপোর্ট দিলেই বয়স্ক মানুষরা জীবনের শেষ বয়সে এসেও ভাল এবং সুস্হ থাকতে পারেন ৷
সেবা এজেন্সী ও নার্সিং হোম সার্ভিস ঢাকা বিডি কিন্তু এখানেই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে ৷
বাড়িতে বয়স্কদের দেখাশুনা থেকে শুরু করে তাদেরকে সময় দেয়া, ঠিকমতো ওষুধ খাওয়ানো, অবসর সময় তাদের সঙ্গ দেওয়া, মেডিকেল চেকআপ ও কাউন্সেলিং ইত্যাদি করার জন্য আপনার বাসায় সেবিকা প্ৰদান করে থাকে ।

No comments:
Post a Comment